শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে প্রাইভেটকার ভর্তি ফেন্সিডিলসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশালের আগৈলঝাড়া থেকে প্রাইভেটকার ভর্তি ফেন্সিডিলসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)।

সোমবার ভোররাতে যশোরের বেনাপোল থেকে ফেন্সিডিল নিয়ে প্রাইভেটকারযোগে পটুয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে বরিশালের আগৈলঝাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আজাহারুল ইসলাম বাবু (২৭) বেনাপোল থানার দক্ষিণ বারপোতা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে এবং ফয়সাল মাহমুদ (২৩) পার্শ্ববর্তী ভবেরবেড় এলাকার শাহাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমাকে নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব জানায়, যশোর থেকে ফেন্সিডিল বরিশালে পাচার হচ্ছে এমন খবরে তাদের একটি টিম আগৈলঝাড়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায়। এসময় চেকপোস্ট অতিক্রম করতে চাইলে প্রাইভেটকারটির গতিরোধ করে র‌্যাব সদস্যরা। তখন ওই দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। এসময় প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে ৪৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবং সেখানে মাদক বিক্রির নগদ ২৪’শ টাকাও পাওয়া যায়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার দুই যুবকের বাড়ি যশোরে হলেও তারা বরিশাল-পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারী মাদক সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

এই মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি মামলা করা হয়েছে। এবং দুই যুবককে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার পুলিশে হস্তান্তর করা হয়।