শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিজয় দিবসে ভোলায় প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবসে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে,বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার(১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

সকাল ৮ টার সময় ভোলা সার্কিট হাউজে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক সম্মান প্রদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।