শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে বিজয় দিবসে বঙ্গবন্ধুর ম্যুরাল এর ভিত্তিপ্রস্তর স্থাপন

মোস্তাফিজুর রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন।

সকাল ৭ টায় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে প্রশাসন।তার পরপরই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ এর নেতৃত্বে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলনের নেতৃত্বে বিশাল একটি র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।ধারাবাহিকভাবে উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা বাসদ, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান।

এরপর ওই চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান। এদিন দু’জন মুক্তিযোদ্ধার নামে দু’টি সড়কের নামকরণের ফলক উন্মোচন করা হয়। কদমতলা থেকে শিমুলবাড়ী সড়কের নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান মিয়া, বীর প্রতীক সরণী। ফুলবাড়ী বাজার থেকে ফুলসাগর সড়কটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা শহিদ লুৎফর রহমান সরণী।