রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে বিজয় দিবস প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেলাধুলার চর্চা করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় দিবস প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর উপকর কমিশনার মিজানুর রহমান উল্লাসের পৃষ্ঠপোষকতায় ও হৃদয়ে ফুলবাড়ীর আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ ও বিকালে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রীড়া আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, বীরমুক্তিযোদ্ধা সুরুত জামান, জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, শিক্ষক ও সাংবাদিক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন,আশরাফুল হক মন্ডল,স্বেচ্ছাসেবী সংগঠক ও শিক্ষক এনামুল হক বসুনিয়া, কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নোমি নোমান, ফুলবাড়ী প্রমিলা ফুটবল দলের প্রধান পৃষ্ঠপোষক ও শিক্ষক রবিউল আলম মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব লিটু প্রমুখ।

ক্রিকেট ম্যাচে বীর প্রতীক বদরুজ্জামান একাদশ বনাম শহীদ লুৎফর রহমান একাদশ এবং ফুটবলে ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমী বনাম শিমুলবাড়ী টাইগার্স একাদশ পরস্পরের মোকাবিলা করে। খেলা শেষে উপস্থিত সূধীবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার প্রদান করেন।