রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দিনাজপুরে ট্রেন-ট্রাকসংঘর্ষে গেটম্যান নিহত আহত ১

আলমামুন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পার্বতীপুর সড়কের রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষে গেটম্যান নিহত নিহত ও একজন আহত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় ধাক্কা খাওয়া ট্রাকটি সরাতে গিয়ে এর নিচথেকে গেটম্যান সুশান্ত কুমার দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে । নিহতের বাড়ি পাবনা ঈশ্বরদীতে। এদিকে দুর্ঘটনার পর পার্বতীপুর ফুলবাড়ী হয়ে সারাদেশের রেল যোগাযোগ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে স্বাভাবিক হয়েছে৤ তবে দুর্ঘটনাস্থল থেকে মালবাহী ট্রেন ও ট্রাকটি স্থানীয়ভাবে উদ্ধারের কাজ চলছে।

ট্রাকচালক মোঃ সাইদুল জানান সোমবার ঠাকুরগাঁও থেকে ধান নিয়ে বগুড়া যাওয়ার সময় রাত একটার দিকে ঘন কুয়াশায় ফুলবাড়ী রেল রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনটি সজোরে ট্রাকে ধাক্কা মারে এতে ট্রাকটির ছিটকে পড়ে।

এ ব্যাপারে দায়িত্বরত স্টেশন মাস্টার ইসরাফিল সরকার জানান সোমবার দিবাগত রাত ১ টা ৫ মিনিটে ফুলবাড়ী স্টেশনে খুলনা থেকে পার্বতীপুরগামী একটি ট্রেন প্রবেশ করে এ সময় পার্বতীপুর থেকে ঢাকাগামী মালবাহী এমজিবিসি ট্রেন লাইন ক্লিয়ার দেওয়ার পূর্বেই একই লাইনে ঢুকে পড়ে ওই লাইনেই ফুলবাড়ী স্টেশনের প্লাটফর্মের খুলনা মেল ট্রেন দাঁড়িয়ে ছিল ওই সময় স্টেশনের অদূরে স্বজনপুকুর এলাকায় রেলগেট অতিক্রমকারী একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান বর্তমানে ট্রাকটি লাইনের পাশে রয়েছে ৫ ঘন্টা দেরীতে দুই নাম্বার লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।