রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রামগড় পৌর মেয়রের উদ্যোগে আশ্রম ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

মুহাম্মদ রায়হান আদনান রামগড়,খাগড়াছড়ি  খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার অনাথ আশ্রম,বৌদ্ধ মন্দির, মাদ্রাসা ও এতিমখানায় শীত বস্ত্র বিতরণ করেছেন, পৌর মেয়র শাহ জাহান কাজী রিপন।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় পৌরসভার ৫টি মাদ্রাসা ও এতিমখানা এবং ২টি অনাথ আশ্রমের শীতার্ত শিশু শিক্ষার্থীদের শীত নিবারণে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময় মেয়র বলেন,শীতের প্রকৌপ থেকে যাতে সবাই নিজেকে রক্ষা করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়।তিনি বলেন,আমি চাই না আমার এলাকার কোন মানুষ শীতের তীব্রতায় বস্ত্রহীন হয়ে মারা যাক,সবাই যাতে সর্বোচ্চ সহযোগিতা পায় সেদিকে খেয়াল রাখার কথা জানান, প্রয়োজনে তাদের জন্য স্থায়ী সমাধান দেওয়ার কথাও বলেন ।

এ সময় তীব্র শীতের প্রাক্কালে সামর্থ অনুযায়ী শীত বস্ত্র নিয়ে শীতার্ত ও অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তিনি।

এসময় শীতবস্ত্র পেয়ে রামগড় নুরানী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মোঃ আরিফ হোসেন জানান,মেয়রের এমন উদ্যোগে আমরা আনন্দিত। তিনি বলেন, এতিমখানার ছাত্রদের এখন শীতের নিবারুণ কষ্টে দিনানিপাত করতে হবে না,এখন সবাই নিজেদের শীতরে প্রকৌপ থেকে রক্ষা করতে পারবে। তিনি মেয়রের কাজের প্রশংসা করেন।পাশাপাশি সরকারের কাছে আবেদন জানান, এ বিষয়ে স্থায়ী সমাধানের।