শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

প্রার্থনা আর উৎসবের মধ্যদিয়ে বরিশালে বড়দিন উদযাপিত

শামীম আহমেদ  পবিত্র খ্রীষ্টযাগ ও নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে খ্রীষ্ট্রান ধর্মালম্বীদের বড় দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে এই প্রার্থনা শুরু হয়। তবে প্রার্থনা অনুষ্ঠান হয়েছে নিরাপদ দূরত্ব মেনে।

বড়দিন উপলক্ষে অক্সফোর্ড, ক্যাথলিক ও ব্যাপটিষ্ট সম্প্রদায়ের গীর্জগুলো বেথলেহেমে যীশুর আবির্ভাবের সময় আকাশে যে তারা উঠেছিল সেই আদলে নির্মিত তারা থেকে মাদার মেরীর প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে। করোনার কারণে এবছর ক্যালর অর্থাৎ যীশু খ্রীষ্টের কীর্তন বা বনভোজন হয়নি।

নগরীর সদর রোড়ের সেন্ট পিটারর্স ক্যাথিড্রাল চার্চের ফাদার লাজারু গোমেজ প্রার্থনায় বলেন, আমরা একে অপরের সহযোগিতা নিয়ে চলমান বৈশি^ক মহামারী মোকাবেলা করে জয়ী হয়ে সামনে এগিয়ে যাবো। বেড়ে ওঠা শিশুরা মানব কল্যাণে কাজ করবে।

প্রার্থনায় এসে উপস্থিত ভক্তরা বলছেন, যীশু খ্রীষ্টের জন্ম দিনে তারা সবাই আনন্দঘন পরিবেশে গীর্জায় এসে প্রার্থনায় যোগ দিয়েছেন। প্রতি বছর তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। তবে প্রতি বছরের ন্যায় এবারো তাদের মাঝে বড়দিন ফিরে আসলেও মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে উৎসব পালন করছেন। তারা ঈম্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে দ্রুত মহামারী থেকে দেশ ও বিশ্বকে তিনি মুক্ত করেন।

নর্বিঘেœ বড়দিন উদযাপন কারার জন্য এবারেও যথারীতি নগরীর গীর্জাগুলোতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঈশ^র জননী ধন্যা কুমারী মারীয়ার পর্বোৎসবের মধ্যদিয়ে আগামী ১ জানুয়ারী সমাপ্তি ঘটবে বড় দিনের ৬ দিন ব্যাপী অনুষ্ঠান ।