শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, ভোর ৫:০৪
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

আইনের বিধান প্রয়োগের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে সর্বোত্তম ভাবে কাজ করতে চাই:নবাগত পুলিশ সুপার মারুফ হোসেন

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম বলেছেন,সংবাদ পত্র হচ্ছে সমাজের দর্পন।সংবাদ পত্রের মাধ্যমে সমাজের আসল চিত্রটি সবার সামনে ফুটে ওঠে।পুলিশ ও সংবাদ কর্মী একে অপরের পরিপূরক।সুতরাং পেশাদারিত্বের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে।

বুধবার(৩০ডিসেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,সমাজের বাস্তবতা অনুধাবন করে সব আইন সব সময় সমান ভাবে প্রয়োগ করা যায়না।অবস্থাভেদে আইনের বিধান প্রয়োগের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে সর্বোত্তম ভাবে কাজ করতে চাই।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)মোঃ শাহজাহান হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ নাইমুল হক,বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহামুদ,দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,ডেইলী ষ্টারের বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ,দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল প্রতিনিধি রাহাত খান প্রমুখ।