শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৭:০৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে ফুলবাড়ীতে বিজয় র‍্যালী ও সমাবেশ

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ফুলবাড়ীতে বিজয় র‍্যালী ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখা।

বুধবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিজয় র‍্যালী বের হয়ে জয় বাংলা , জয় বঙ্গবন্ধু, হাসিনা, নৌকা স্লোগানে গোটা ফুলবাড়ী শহর প্রকম্পিত করে এবং ফুলবাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, সহ-সভাপতি নজির হোসেন ও লুৎফর রহমান লাভলু, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

সমাবেশ শেষে উপজেলা কাচারী মাঠে ফানুস উড়িয়ে ও আতশবাজি করে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনের আনন্দে মেতে ওঠেন উপস্থিত নেতা-কর্মীবৃন্দ ।