শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সকাল ৭:২৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

শামীম আহমেদ  বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ই) ডিসেম্বর দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী ও এলাকার দুস্থদের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারন সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেরনিয়াবাত, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের নেতৃবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন কালে শীতার্তসহ সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান। এক্ষেত্রে উপাচার্য সমাজের বিভিন্ন পর্যায়ের প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক ও ব্যক্তিপর্যায়ের উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্নের সোনার বাংলাদেশ।

শীতবস্ত্র বিতরণ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের নবনির্মিত “ রিমোট এন্ড সেন্সিং জিআইএস” ও “মিনেরালোজি এন্ড পেট্রোলজি” নামক ০২টি ল্যাব উদ্বোধন করেন।