মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ “এই স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বছরের প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া বঙ্গবন্ধুকণ্যা জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। বিগত কয়েক বছর হতে বই বিতরণে উৎসব করা হলেও এবারে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে স্বাস্থ্যবিধির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের মাঝে বিণামূল্যে বই বিতরণ করা হচ্ছে।
শুক্রবার ১ জানুয়ারি ২০২১ সকাল ১০ টায় উপজেলার চন্দ্রখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার,উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক,সহকারি শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজলে রহমান,সহকারি শিক্ষক রফিকুল ইসলাম,ফাতেমা খন্দকার,ইশরাত জাহান সোমা, নাছিমা খাতুন, বিলকিস আক্তার,ও রীনা বেগম।
শাহ বাজার উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন,সহকারি প্রধান শিক্ষক তৌহিদুল হক পোদ্দার কাস্টম,সহকারি শিক্ষক শাহ জাহান আলী,সহকারী শিক্ষক ইউনুস আলী, হাছিনা খাতুন, নাজমা বেগম,সুজাউদদৌলাহ,জোসনা বেগম প্রমুখ।
স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করতে দেখা গেছে উপজেলার হরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণকালে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাদের হোসেন, প্রধান শিক্ষক মাহফুজার রহমান লিটন,সহকারি শিক্ষক বোস্তামী আলম লায়নসহ অভিভাবক বৃন্দ।