শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১:৪৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাব ফের বন্ধ

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবে ফের ত্রুটি দেখা দিয়েছে। ফলে এ ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

ফলে ২৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্ধ হল এ ল্যাব। শুক্রবার রাত ৯টার দিকে কারিগরি ত্রুটি দেখা গেলে ল্যাবের কার্যক্রম বন্ধ ঘোষণা করে শেবাচিম কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ ডিসেম্বর পিসিআর ল্যাবটি অচল হয়ে গিয়েছিল। ওই সময় প্রায় ১ সপ্তাহ করোনা পরীক্ষা বন্ধ ছিল।

বিভাগীয় শহর বরিশালে একমাত্র পিসিআর ল্যাবে ত্রুটি দেখা দেয়ায় আটকে গেছে সংগ্রহকৃত ৩৮৯টি করোনার নমুনা পরীক্ষা। এর মধ্যে বিদেশগামী ৩০ জনের নমুনাও রয়েছে।

শুক্রবার রাত ৯টায় পিসিআর ল্যাবপ্রধান মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম আকবার কবীর একটি চিঠি পাঠান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সরওয়ারের কাছে।

কারিগরি ত্রুটির কথা জানিয়ে চিঠিতে বলা হয়- ১ জানুয়ারি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছিল। নমুনা বিশ্লেষণের সময় অস্বাভাবিক রিডিং দেখা যায়। তাই সাময়িক সময়ের জন্য ল্যাবটি বন্ধ করে দেয়া হয়েছে।

ডা. একেএম আকবার কবীর জানান, জমা থাকা নমুনা বিভাগীয় পরিচালকের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। বিদেশগামীদের নমুনার বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে। হঠাৎ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ। বিভাগের মধ্যে ভোলায় আরেকটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও সেখানে দিনে একশ’র বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার।