রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে নিউপার্ক বাংলার পক্ষ থেকে ট্রাফিক পুলিশের ডিসির কাছে মাস্ক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নিউপার্ক বাংলা মোটর সাইকেল শো রুমের পক্ষ থেকে সাধারন মানুষকে বিতরনের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের কাছে মাস্ক হস্তান্তর করা হয়েছে।

রবিবার(৩ জানুয়ারী) দুপুরে মাস্ক হস্তান্তর করেন পার্কবাংলা মোটর সাইকেল শো রুমের স্বত্তাধিকারী রিয়াজুল হোসাইন রবিন।

এ সময় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, মহামারী করোনা ভাইরাসের দ্বীতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।স্বাস্থবিধি মেনে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করতে সবাইকে সচেতন করে তুলতে হবে। সে লক্ষ্যে রিকসা চালক,শ্রমিক,পথচারী ও সাধারন মানুষের মাঝে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ মাস্ক বিতরন করা হবে।

উল্লেখ্য, নিউপার্ক বাংলা মোটর সাইকেল শো রুমের পক্ষ থেকে ট্রাফিক পুলিশের ডিসি মোঃ জাকির হোসেন মজিমদারের কাছে প্রায় দুই হাজার পিস মাস্ক হস্তান্তর করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপি ট্রাফিক পুলিশের টি আই (এডমিন) মোঃ রবিউল ইসলাম,টি আই আঃ রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে প্রমুখ।