শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

বরিশালে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  প্রতি বছরের ন্যায় এবারও চলমান শীত মৌসুমে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের দরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল ও ৬ পদাতিক ব্রিগেড এর সৌজন্যে ৬২ বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় ৩ জানুয়ারি ২০২১ রবিবার বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মির্জাগঞ্জ এলাকায় শীতার্তদের মাঝে ৮০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

শীত বস্ত্র বিতরণ কার্যক্রম ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশাল অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোঃজিয়াউর রহমান, এনডিসি, পিএসসি অংশগ্রহণ করেন এবং দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়াও তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো দুর্যোগ সর্বদা পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।