রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে উন্নয়ন কাজের অগ্রগতি তদারকি করলেন সাংসদ পনির উদ্দিন আহমেদ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ৬ জানুয়ারি দুপুর ১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলার সার্বিক উন্নয়ন কাজের খোঁজ খবর নিলেন।

এছাড়াও উপজেলার হাটবাজারগুলোর বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়ন কাজ এগিয়ে নেয়ার জন্য উপজেলা পরিষদকে পরামর্শ প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব, পিআইও সবুজ কুমার গুপ্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্হদুল লতিফ, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুসাব্বের আলী মুসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।