শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আরএমপির ৯ পুলিশ সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক  হোটেলে বসে জুয়া খেলাসহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৯ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক ৯ পুলিশকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা ও কনষ্টেবলদের রাতেই পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়াদের মধ্যে রয়েছেন কাশিয়াডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই মনির, বোয়ালিয়া মডেল থানার এএসআই বকুল হোসেন, পুলিশ লাইনের হাবিলদার বারেক আলী, হাবিলদার মিজানুর রহমান, কনস্টেবল আফজাল হোসেন, আব্দুস সালাম, ফরহাদ হোসেন, শাহেদ আলী, খগেন্দ্র নাথ, রফিক ও আব্দুল করিম।

আরএমপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিএসআই মনিরকে চাঁদাবাজি ও গুরুতর অসদাচরণের অভিযোগে এবং এএসআই বকুল হোসেনকে নারী দিয়ে ব্ল্যাকমেইলসহ অন্যান্য গুরুতর অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অন্যদিকে বুধবার গভীর রাতে হাবিলদার বারেক ও মিজানের নেতৃত্বে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবলরা রাজশাহী কলেজের বিপরীতে হোটেল নিউক্যাসেলে বসে মদ্যপান করে জুয়া খেলছিলেন।

খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার একটি অভিযানিক টিম সেখানে অভিযান চালিয়ে জুয়ার উপকরণ ও টাকাসহ তাদের আটক করে থানায় নিয়ে যান।

বৃহস্পতিবার একজন উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাটি তদন্ত করে সত্যতা পেয়ে পুলিশ কমিশনারকে প্রতিবেদন দেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়।