শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৬
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

রোহিঙ্গাদের জন্মসনদ দেয়ায় নাগেশ্বরীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী শিবির থেকে আগত রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল বুধবার (২৪ জুলাই) নাগেশ্বরীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান দুই চেয়ারম্যান বরখাস্তের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৬ জুলাই এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, নাগেশ্বরী উপজেলার ৬নং সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু ও ১২নং নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন বিধিমালা ২০১৮ এর বিধি ৯ ও ১০ ধারা প্রতিপালন না করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন কুতুপালং শরনার্থী শিবিরের রোহিঙ্গা শরনার্থীদের জন্মসনদ প্রদান করেন।

জানা যায়, রোহিঙ্গা নারী ফাতেমা খাতুন (২৬), মীম খাতুন (২৫), আলেয়া খাতুন (২৬), নুড়িকা খাতুন (২৫) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুনের আত্মীয় পরিচয়ে ওই দুই ইউনিয়নের জন্মসনদ নেন।

পরে তারা চলতি বছরের ৩ এপ্রিল মালয়েশিয়া যাওয়ার জন্য কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যান। এরপর তাদের সহযোগী আরিফা খাতুনসহ আটক হন তারা।

নাগেশ্বরীর ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরান জানান, শিগগির এ বিষয়ে সন্তোষপুর ও নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে পৃথক সভা করে সবার মতামতের ভিত্তিতে দুইজনকে দুই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে।