সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সিলেটে র‍্যাবের অভিযানে ২১২৫ পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর কাষ্টঘরে অভিযান চালিয়ে এক পেশাদার মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব।আটক ব্যক্তির নাম বাবু লাল(৩৫)। সে কাষ্টঘর ম্যাথর পট্রির মৃত দিপক লালের পুত্র। তার কাছ থেকে  বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ  টাকা  উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে কাষ্টঘর সুইপার কলোনী সংলগ্ন এলাকায়  র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি  দল  অভিযান চালায়।
অভিযানে ২১২৫পিস ইয়াবা, ৬৫ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রির ৮৮২৬০ টাকাসহ বাবু লালকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুলাই) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,উদ্ধারকৃত আলামত সহ আটক বাবু লাল কে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।