সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, নিহত ৩

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
ডেক্স রিপোর্ট:রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে ইটের কংকর বোঝাই ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে গিয়ে ট্রাকের চালকসহ ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি বাজার সংলগ্ন রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই নানিয়ারচর সেনা জোন, বিজিবি, ফায়ার সার্ভিস, যৌথ বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টরা চালকসহ ৩ জনের মুত্যু নিশ্চিত করেছেন। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি। বর্তমানে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রাঙ্গামাটি কোতয়ালি থানার ওসি কবির হোসেন জানান, ইটের কংক্রিট বোঝাই ট্রাকটি নানিয়ারচর যাওয়ার সময় এ দুঘর্টনাটি ঘটে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।