শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ময়মনসিংহে ৪০ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার, আটক ৭

ডেস্ক রিপোর্ট:ময়মনসিংহে জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।এ সময়৭চোরাকারবারিকে আটক এবং তাদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব।

আটককৃতরা হলো, মোহাম্মদ রুকন (৪০), প্রদীপ মজুমদার (৬৬), শেখ শামসুল আলম (৪৬), মোহাম্মদ শহীদুল্লাহ (৫৯), নিমন রানা (৩০), মো. আলাউদ্দিন (৭০), নাজিরুল ইসলাম মিন্টু (৪৯)।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর আকুয়া বাইপাস মোড়ে র‌্যাব-১৪ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

তিনি জানান, মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে নগরীর শিববাড়ি এলাকার রানা জুয়েলার্স থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।

কর্নেল এফতেখার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে নগরীর শিববাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪ একটি দল। অভিযানে শিববাড়ি ওভার ব্রিজের নিচে রানা জুয়েলার্স থেকে ঐ সাত চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি ওজনের কষ্টি পাথর ও ছয়টি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাব-১৪ অধিনায়ক আরও জানান, আটককৃতরা কষ্টি পাথর পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টি পাথর সংগ্রহ এবং পাচার করছিল। চক্রের অন্যান্যদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।