শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৭
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

চার উপজেলা ও ১৩ ইউনিয়নে ভোট ২৮ ফেব্রুয়ারি

ডেক্সরিপোর্ট  চারটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৩টি ইউনিয়ন পরিষদে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৩ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। সোমবার নির্বাচন কমিশন এ সব তথ্য জানিয়েছে।

উপজেলাগুলো হচ্ছে- ঝিনাইদহের শৈলকূপা, ফরিদপুরের মধুখালী, রাজশাহীর পবা ও কুমিল্লার দেবীদ্বার। এ চারটি উপজেলায় শুধু চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

অপরদিকে ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। বাকি ১২টিতে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সেগুলো হচ্ছে- রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা এবং ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ও নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়ন।

আরও রয়েছে-টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পারখী, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গেরদা, চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড়। শুধু ফরিদপুর সদর উপজেলার গেরদা ও পটুয়াখালী কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোট হবে।