শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আগৈলঝাড়ায় ১৫জন দুঃস্থ নারীকে এমপি হাসানাতের সেলাই মেশিন প্রদান

নিজস্ব প্রতিবেদক  বরিশালের আগৈলঝাড়ায় নারীদের অর্থনেতিক ক্ষেত্রে স্বাবলম্বী করতে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র পক্ষ থেকে গ্রামীণ জনপদের দুঃস্থ ও অসহায় ১৫জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হামসানাত আবদুল্লাহ পক্ষ থেকে শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি সুনীল কুমার বাড়ৈ সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫জন অসহায় ও দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন ।

অনুষ্ঠানে রাজিহার ইউনিয়নের লাবনী গুপ্ত, মোনতারা ঢালী, লিমা হালদার, বাকাল ইউনিয়নের ববিতা বৈদ্য, শম্পা জয়ধর, সাথী আক্তার, বাগধা ইউনিয়নের রোকসানা বেগম, মঞ্জু গাইন, নাজমা বেগম, গৈলা ইউনিয়নের রোকেয়া বেগম, পুতুল বেগম, হুসনে আরা বেগম, রতœপুর ইউনিয়নের হাসিনা বেগম, আফরোজা বেগম ও সীমা হালদারকে সেলাই মেশিন প্রদান করা হয়।

জেলা পরিষদের তহবিলের আওতায় সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা উজ্জল লাহেড়ী, কৃষ্ণকান্ত হালদার, মুরাদ সিকদার, অমিও লাল চৌধুরী , সহিদুল ইসলাম পাইক, বজলুর রহমান হাওলাদার, হালিমুজ্জামান হালিম, তরিকুল ইসলাম চাঁন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।