রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত ৫

ডেক্সরিপোর্ট  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৭টায় ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান থানার কুচিয়ামোড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন জানান, সোমবার সকাল ৭টার দিকে মাওয়া থেকে ঢাকাগামী আরাম পরিবহন একটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার (ঢাকা মেট্রো চ-১৫-৯৭১৮) এবং বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৫৮৭১) সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে পাঁচ যাত্রী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।