শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:৩২
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ

শামীম আহমেদ  ঢাকায় মেরিন কোর্টে এক মাস্টারের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন নৌযান শ্রমিকরা। সোমবার দুপুর ২টা থেকে হঠাৎ করেই ঢাকা-বরিশালসহ দেশের সব দূরপাল্লা রুটে নৌযান ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।

আজ সোমবার (২৫) জানুয়ারী সকালে নিয়মিত মামলায় মেরিনকোর্ট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন বাতিল করে।

জানাগেছে,বরিশাল জেলার হিজলার মেঘনার মিয়ার চরে ঘন কুয়াসায় নিজাম শিপিং কোং’এর এ্যাডভেঞ্চার (১) ও এ্যাডভেঞ্চার (৯)সংঘর্ষের ঘটনায় মেরিন কোর্টে চলমান মামলায় দুই লঞ্চের মাস্টার জামাল হোসেন ও মাস্টার রুহুল আমিনের জামিন বাতিল করে জেল হাজতের নির্দেশ দেন মেরিন কোর্ট বিচারক।

এই সংবাদ বরিশালে পৌছলে বরিশাল আধুনিক নৌ-বন্দরের পল্টুনে নোঙ্গর ঢাকাগামী প্রায় ৭ থেকে ৮টি লঞ্চের শ্রমিকরা জামিন বাতিল বাতিল করা লঞ্চ মাস্টারদের জামিন মঞ্জুর না করা পর্যন্ত তারা কর্ম বিরতির ডাক দিয়েছে।

দুপুর ২টার দিকে বরিশাল নৌ-বন্দরের বাধা লঞ্চগুলো একে এক পল্টুন ত্যাগ করে বরিশাল সদর উপজেলার কির্তনখোলা নদীর অপর প্রান্তের চরকাউয়া নামক স্থানে নোঙ্গর করে রেখেছে।

আকষ্মিকভাকে ঢাকাগামী লঞ্চের শ্রমিকরা কর্মবিরতী ঘোষনা করায় অগ্রিম টিকিট কাটা কেবিন যাত্রীরা বিপাকে পড়েছে।

বরিশাল নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মাস্টার আবুল হাসেম বলেন, গত বসরে মেঘনার মিয়ার চরে ঘন কুয়াসায় রাত আনুমানিক ১টার দিকে একই প্রতিষ্ঠানের দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুটি লঞ্চের কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।

এঘটনায় দুই লঞ্চের মাস্টার সহ চারজনের সার্টিফিকেট সনদ চার মাসের জন্য জব্দ করে। পরবর্তীতে সরকার বাদী হয়ে মেরিন কোর্ট আদালতে মামলা দায়ের করা হয়।

আজ মাস্টার রুহুল আমিন ও মাস্টার জামাল হোসেন স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন এখানে কোন সংগঠন কর্ম বিরতীর পক্ষে ডাক দেই নাই। শ্রমিকরা তাদের সহযোদ্ধাদের মুক্তির দাবীতে কর্ম বিরতী ঘোষনা করেছে।

এব্যাপারে কয়েকটি লঞ্চের স্টাপরা বলেন, তারা চান না কর্ম বিরতী ডেকে সাধারন যাত্রীদের ভোগান্তি দিত্ েতারপরও বাধ্য হয়ে সরকারী কিছু কর্মকর্তার এমন সিদ্ধান্তের কারনে তারা এই কর্ম বিরতীতে যেতে বাধ্য হয়েছে।