সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

রৌমারী‌তে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে আমিনা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) বিকালে শিশু আমিনার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের সাইকেল মেকার আমিনুলের শিশু কন্যা আমিনা বাড়ির পাশে পাট ধোঁয়ার সময় পাটখড়ি সংগ্রহ করতে যায়। এ সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় আমিনা। পরে অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তার দেহ উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মমিনুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে যায়।