কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে আমিনা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) বিকালে শিশু আমিনার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের সাইকেল মেকার আমিনুলের শিশু কন্যা আমিনা বাড়ির পাশে পাট ধোঁয়ার সময় পাটখড়ি সংগ্রহ করতে যায়। এ সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় আমিনা। পরে অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তার দেহ উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মমিনুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে যায়।