বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৩৭
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক  হঠাৎ করে বরিশালে বেড়ে গেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। সিন্ডিকেটের কারণে নতুন বছরের প্রথম সপ্তাহে সিলিন্ডার প্রতি ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে চরম বিপাকে পড়েছেন ব্যাবহারকারীরা।

সোমবার (১) ফেব্রয়ারী সকাল ১১ টায় এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে নগরীর আশ্বিনী কুমাল হলের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে নতুন বছরের প্রথম সপ্তাহে সিলিন্ডার প্রতি ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বাজারে মনিটরিং না থাকায় গ্যাসের দাম এভাবে দফায় দফায় বাড়ছে। গেল সপ্তাহে এলপি গ্যাস লাফস সিলিন্ডার প্রতি বিক্রি হতো ৮০০ টাকা। খুচরা বাজারে ব্যাবহারকারীরা এখন ১০০০ টাকায় কিনছেন। গত ডিসেম্বরে ৩০-৫০ টাকা বেড়েছিল। ডিসেম্বরের শুরুতে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ছিল ৭৫০ থেকে ৭৭০ টাকা। অসাধু ব্যাবসায়ীদে সিন্ডিকেটের কারনে দাম বেড়েই চলছে অথচ কতৃপক্ষ কোন ব্যাবস্থা নিচ্ছেন না। তাই মনিটরিং বৃদ্ধি করতে হবে। অবিলম্বে সকল দ্রব্যর দাম হ্রাস করার কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সদস্য আরিফুর রহমান মিরাজ, মারুফ আহমেদ, ইয়াসমিন সুলতানা, ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির, জেলা সদস্য রাইদুল ইসলাম সাকিব সহ অন্য নেতৃবৃন্দ।