সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৫৬
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

গুজব প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পুলিশের র‌্যালী

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলে ধরা ও মাথাকাটা গুজবে আতংকিত না হওয়ার জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যাপক প্রচারনায় নেমেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
জনগণকে সচেতন করার লক্ষ্যে রোববার (২৮ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী থানা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে জনসচেতনামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, ওসি ইমতিয়াজ কবির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লা-হেল-বাকী, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ প্রমূখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, পুলিশ, গ্রাম পুলিশ, হিন্দু ধর্মীয় নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করে।
উল্লেখ্য গুজব প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশ সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করছে। র‌্যালী ও আলোচনা সভা তারই অংশ।