বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১০:১৫
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

সকল নাগরিকের মাঝে বিনা মূল্যে করোনার ভ্যাক্সিন নিশ্চিত করার দাবীতে বরিশালে বাসদের মানববন্ধন

শামীম আহমেদ  সকল নাগরিকের মাঝে বিনা মূল্যে করোনার ভ্যাক্সিন নিশ্চিত করা সহ মূমুর্ষ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর হাসাপাতালের চিকিৎসাসেবার মান উন্নত করা ও শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে উচ্চ শিক্ষা চালু করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (৩) ফেব্রয়ারী বেলা ১২টায় বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিকদল (বাসদ) বরিশাল জেলা শাখা।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,শ্রমিক ফ্রন্টের সভাপতি দুলাল মল্লিক,শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা লামিয়া সায়মন,ও শন্তু মিত্র।

এসময় বক্তারা বলেন বরিশালে ভ্যাক্সিন নিয়ে বরিশালে কাউকে দূর্নীতি লুঠপাট করতে দেয়া হবে না। অবিলম্বে বিনা মূল্যে অসহায় সাধারন মানুষদের করোনা টিকা দেয়ার আওতায় আনার দাবী জানান।