বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

চাঁদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিশোরের আত্মহত্যা

ডেক্সরিপোর্ট  নিজ হাতে প্রেমিকার উদ্দেশ্যে চিঠি লিখে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্যাটাস লিখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত কিশোরের নাম শামীম হোসেন সরকার (১৫)।

বুধবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শামীম পৌর এলাকার পশ্চিম বড়ালী গ্রামের আবুল বাশার সরকারের ছেলে।

জানা গেছে, প্রেমিকা প্রত্যাখ্যান করলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে শামীম।

এ কারণে অভিমান করে বুধবার রাতে প্রেমিকার উদ্দেশ্যে নিজ হাতে চিঠি লিখে এবং নিজ বাড়ির ছাদে হাত কেটে রক্ত দিয়ে মুঠোফোন নাম্বার লিখে সে। এর পর ফেসবুকে স্ট্যাটাস লিখে পাশের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।