বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৮:০৫
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

শিমুলবাড়ীতে ফের নৌকার মাঝি হতে চান এজাহার আলী

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ২ নং শিমুলবাড়ী ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে এবং উন্নয়নের প্রতীক নৌকা মার্কা নিয়ে ফের প্রতিদ্বন্দিতা করতে চান এজাহার আলী।

তিনি ১৯৮৫ সাল হতে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় উক্ত ইউনিয়নের গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে ৪র্থ বারের মত সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শিমুলবাড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন তিনি। এমনকি মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোটারদের খোঁজখবর নিচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন স্থানে মত বিনিময় সভার আয়োজন করে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করছেন। সন্ধ্যার পরেও উঠান বৈঠকের আয়োজন করে শুনছেন সাধারণ মানুষের কথা। ইউনিয়নটির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোকিত শিমুলবাড়ী গঠনের লক্ষে উন্নয়নের নৌকা মার্কায় সকলের ভোট প্রার্থনা করছেন এ আ’লীগ নেতা।

দলীয় মনোনয়ন প্রত্যাশী এজাহার আলী বলেন- আমি দীর্ঘ প্রায় তিন যুগ হতে শিমুলবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে আমার ইউনিয়নের জনগণকে সাথে নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বিগত নির্বাচনে এই ইউনিয়নে আ’লীগের মনোনীত প্রার্থী হিসেবে অংশ গ্রহন করি এবং অত্র ইউনিয়নের গণমানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই।চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি আমার সাধ্যমত জনগনের সেবা করার চেষ্টা করেছি। ঝড়,খড়া,বন্যাসহ নানান প্রাকৃতিক দূর্যোগ ও সবশেষ করোনা মহামারির পরেও আমি আমার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছি। তবে আলোকিত শিমুলবাড়ী নির্মানে এখনো অনেক কাজ বাকি আছে। আমার ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলীয় মনোনয়ন প্রত্যাশার পাশাপাশি আমি অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করছি। আলোকিত শিমুলবাড়ী গঠনের লক্ষে সবাই আমার পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। আমাকে দলীয় মনোনয়ন দিলে এবারেও বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।