বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৮:১৪
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

আগৈলঝাড়ায় পাঁচ বাহিনীর প্রধান রবিউল গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় উড়ো চিঠি দিয়ে ব্যবসায়ির কাছে বিপুল অংকের চাঁদা দাবি করা সেই পাঁচ বাহিনীর প্রধান রবিউলকে আজ বৃহস্পতিবার (৪) ফেব্রয়ারী সকালে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত লাল বাহিনীর প্রধান দাবিদার রবিউল ইসলাম হাওলাদার (২০) উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল পুলিশের কাছে উড়োচিঠি দেয়া ও চাঁদা দাবির সত্যতা স্বীকার করেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ি পরিমল ঘোষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, গৈলা বাজারে মিষ্টি ব্যবসায়ি ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক ও মধ্য শিহিপাশা গ্রামের মৃত কৃষ্ণ কান্ত ঘোষ এর ছেলে পরিমল ঘোষের কাছে গত ২৯জানুয়ারি একটি খামে “পাঁচ বাহিনীর নামে” একটি উড়ো চিঠিতে আসন্ন ২০২১সালের নির্বাচন উপলক্ষে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

বিষয়টি থানা পুলিশ, নেতা, আমলা কাউকে না জানানোর পাশাপাশি আগামী ১০ বছরে আর তাকে কোন টাকা দিতে হবে না জানিয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে একটি মিষ্টির প্যাকেটে গোয়াল ঘরে রেখে দেয়ার হুমকি দেয় কথিত পাঁচ বাহিনী।

বিষয়টি নিয়ে ব্যবসায়ি পরিমল ঘোষ স্থানীয়দের সাথে আলাপ করে জানতে পারেন যে, তার ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছর যাবত দুধ সরবরাহকারী দক্ষিণ শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২০) ঘটনার সাথে জড়িত। ঘটনাটি পুলিশকে অবহিত করলে ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে রুবিউলকে গ্রেফতার করেন।

এঘটনায় ব্যবসায়ি পরিমল ঘোষ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত পাঁচ বাহিনীর প্রধান রবিউলকে আদালতে প্রেরণ করা হয়েছে।