বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৯:১৭
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ভোলায় ৫ম ধাপে দুই পৌর নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ভোলা প্রতিনিধি  ৫ম ধাপে ভোলায় দুই পৌর নির্বাচনে ২জন মেয়র প্রার্থীসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্মকর্তা।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে যাচাই-বাছাইয়ে শেষে তাদের মনোনয়ননপত্র বাতিল করা হয়।

বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা পৌরসভায় ২জন কাউন্সিলর প্রার্থী এবং চরফ্যাশন পৌরসভায় ২জন মেয়র প্রার্থীসহ ৯ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ভোলা পৌরসভায় ২ ও ৪ নং ওয়ার্ডে ২জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং অফিসার। হলফনামায় সঠিক তথ্য না থাকা ও ঋণখেলাপির কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

চরফ্যাশন পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. হমায়ুন কবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবু ইউসুফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া এ পৌরসভার ৩, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফনামায় তথ্য সঠিক না থাকাসহ নানা অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ভোলা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) বরাবর আপিল করতে পারবেন। ভোলা ও চরফ্যাশন এ ২ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্যঃ গত ২ ফেব্রয়ারী ভোলা পৌরসভা থেকে ৪ জন মেয়র প্রার্থী ও ৪৭ জন কাউন্সিলসহ ৫১ জন প্রার্থী এবং চরফ্যাশন পৌরসভায় ৫ জন মেয়র ও ৪৮ জন কাউন্সিলসহ ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে ছিলেন।