বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৪:০৯
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

মিথ্যা প্রমাণিত হলো এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে রেজাউলের বাবার মামলা

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির বিরুদ্ধে শিক্ষনবিশ আইনজীবী রেজাউলের বাবার করা একটি মামলা মিথ্যে প্রমাণিত হয়েছে।

বরিশাল জেলা নির্বাহী আদালতে করা ১০৭ ও ১১৭ ধারার মামলাটি বাদী-বিবাদীর উপস্থিতিতে রোববার শুনানী করেন বিচারক রুমানা ফারহানা। দীর্ঘ এক ঘণ্টার শুনানীতে বাদীর আইনজীবী এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ করতে না পারায় সর্বশেষ বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। এসআই মহিউদ্দিনের আইনজীবী কাজী মনিরুল ইসলাম রোববার বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মারধরসহ প্রাণনাশের হুমকি অভিযোগ এনে মৃত আইনজীবী রেজাউলের বাবা ইউনুস মুন্সি বাদী হয়ে গত ১৭ জানুয়ারি নির্বাহী আদালতে মামলাটি করেছিলেন। অবশ্য এর পুর্বে পুলিশ কর্মকর্তার নির্যাতনে তার ছেলের মৃত্যুর অভিযোগ এনে প্রথমে আরও একটি মামলা করেছিলেন।

সেই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তধীন থাকা অবস্থায় গত ১৫ জানুয়ারি তাকে এসআই মহিউদ্দিন সাগরদী এলাকায় মারধর করাসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন, এমন একটি নতুন অভিযোগ আনেন। এবং দুদিন বাদে ১৭ জানুয়ারি নির্বাহী আদালতে মামলা করেন (মামলা নম্বর ১০/২১)

অবশ্য এরই মধ্যে প্রকাশ পেয়েছে, পুলিশের নির্যাতনে নয়, শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে নেশার কারণে। শেবাচিম হাসপাতালের চিকিৎসকেরা মৃত্যু কারণ খুঁজতে গিয়ে এমন তথ্য-উপাত্ত্ব জানতে পেরেছেন।