বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৪:৩২
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

পটুয়াখালীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর মহিপুরে রায়হান (২২) নামের এক যুবককে গাছের সাথে হাত-পা বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জানতে পারে পরিবার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় নির্যাতনের শিকার হন রায়হান।

তার পিতা শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মহিপুর থানায় একই এলাকার ইমাম সিকদার, মসিউর, ইমরান, বিপ্লব শীলসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে উল্লেখ করে একটি অভিযোগ করেন।

এদিকে অভিযোগ দায়েরের দুইদিন অতিবাহিত হলেও ওই যুবককে এখনো উদ্ধার কিংবা অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপহৃত রায়হান মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

রায়হানের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রায়হান তার শ্বশুর বাড়ি তালতলির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তার সঙ্গে মোটরসাইকেল এবং একটি মোবাইল সেটসহ নগদ এক লাখ টাকা ছিল।

সন্ধ্যায় তার স্ত্রী ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপরপ্রান্ত থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান। এসময় সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটি বন্ধ করে দেয়া হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।

ওইদিন রাতে স্থানীয় শাজাহান শিকদারের মাধ্যমে তার পিতা আবুল কাশেম ফেসবুকে একটি ভিডিও দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। ভিডিওতে দেখা যায়- বেশ কয়েকজন যুবক রায়হানের হাত-পা বেঁধে অকথ্য ভাষায় গালগালসহ এলাপাথারি মারধর করছে।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তবে আসামিদের গ্রেফতার এবং রায়হানকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।