বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:১৮
শিরোনাম :
সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান

কক্সবাজারে ট্রলারে মিলল সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা

ডেক্সরিপোর্ট  কক্সবাজার সদর উপজেলায় একটি ট্রলার থেকে সাত বস্তায় প্রায় ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় পাচারে জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চৌফলদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ইয়াবার ওই বড় চালানটি জব্দ করে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়।

অভিযানে একটি নৌকা থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে ১৪০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে ইয়াবা রয়েছে।