বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৯
শিরোনাম :
বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ভোলায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলায় ২ কেজি গাঁজাসহ মো.ফজলুল করিম সুজন(২২) নামের এক আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারী) ভোর সোয়া ৫ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো.ফজললু করিম সুজন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কুমার ডোগা গ্রামের আবুল কালামের ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচাজ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরিদ, এএসআই মনিরুল ইসলাম, এএসআই গুলজার হোসেন, এএসআই মাইনুল হাসান ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে মো.ফজলুল করিম সুজন নামে এক যুবককে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।