শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় লিগে অংশ নিচ্ছেন বরিশালের নারী ফুটবলাররা

ডেক্সরিপোর্ট  প্রথমবারের মতো জাতীয় ওমেন্স ফুটবল লিগে অংশ নিতে যাচ্ছে বরিশালের নারী খেলোয়াড়রা। ওমেন্স লিগে ‘কীর্তনখোলা এফসি’র ব্যানারে খেলবেন বরিশালের নারী ফুটবলাররা। লিগে অংশ নিতে যথাযথ প্রস্তুতি নিচ্ছেন তারা।

২০১৭ সালে কীর্তনখোলা এফসির পথচলা শুরু। বিগত দিনে সীমিত পরিসরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে ক্লাবটি। ওমেন্স লিগের মধ্য দিয়ে বড় কোনো প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বরিশালের ক্লাবটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী এবারের ওমেন্স লিগে অংশগ্রহণের জন্য ১৬টি দল আবেদন করেছে। এ তালিকায় বরিশাল বিভাগের কীর্তনখোলা এফসিও রয়েছে।

কীর্তনখোলা এফসি ক্লাবের সভাপতি ডা. মো. ফরিদ হোসেন বলেছেন, আমরা দল প্রস্তুত করে অনুশীলন শুরু করে দিয়েছি, ইতোমধ্যে বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছি। এখন পর্যন্ত ১৬টি দল অংশগ্রহণের জন্য প্রস্তুতি ও চিঠি দিয়েছে। তার মধ্যে কীর্তনখোলা এফসি অন্যতম।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, আমরা বরিশাল থেকে একটি টিমের চিঠি পেয়েছি। খুব শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।