বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোতাহার তালুকদার (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১ মার্চ) ওই শিক্ষার্থীকে বাসায় রেখে তার মা পাশের বাড়ি যায়। এ সুযোগে মোতাহার ওই শিক্ষার্থীকে ডেকে তার ভগ্নিপতি আলম মোল্লার দোকানে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মোতাহর পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মোতাহারকে আদালতে সোপর্দ করা হয়েছে।