ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র নির্দেশে বরিশাল সদর উপজেলা ৪নং শায়েস্তাবাদ ইউনিয়নে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসিফ মাহামুদ হিমু।
শনিবার (৬ মার্চ) সকাল ১০টা সময় ৪নং শায়েস্তাবাদ ইউনিয়ন মোয়াজ্জেম হোসেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সে-সময় উপস্থিত ছিলেন ৪নং শায়েস্তাবাদ ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মোঃরিফাত হোসেন,শাইক আহাম্মেদ রাহাত,মোঃতুহিন,মোঃরাকিব হাসান,মোঃআনোয়ার খান ৷