বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:১০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএমপি’র কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপির কাউনিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ মার্চ) সকাল ১১ টায় বিএমপি’র কাউনিয়া থানা চত্বরে কাউনিয়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমপি উপ- পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার।

এ-সময় তিনি পূর্ববর্তী মাসের ওপেন হাউজ ডে’তে ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন বিষয়ের সমাধান কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ের উপর আলোকপাত করেন। অতঃপর ওপেন হাউজ ডে তে আগত সকল ভুক্তভোগীর সমস্যা দীর্ঘ সময় ধরে অত্যন্ত গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা মাসুদ রানা, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা মোঃ আজিমুল করীম, অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।