শামীম আহমেদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে প্রথমবারের মত নারীদের নিয়ে শ্রেয়সীর জমকালো মিলন মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (৮ই) মার্চ সন্ধা সাড়ে ৭ টায় নগরীর বান্দ রোডস্থ হোটেল গ্রাউন্ড পার্ক বল রুমে অনুষ্ঠিত হয়। নগরীর কাটপট্রিস্থ রমনী তরুনীদের সু-পরিচিত শ্রেয়সীর আয়োজনে আলোচনা, র্যাফেল ড্র ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন আন্তর্জাতিক মেকআপ আটিস্ট শেলিনা মনির।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাঈম নিজাম,সহধমীনি রেহানা ফেরদৌসি। আরো উপস্থিত ছিলেন “রিবানা কোম্পানীর প্রতিষ্ঠাতা মোঃ ওয়াহিদুজ্জামান, লন্ডন প্রবাশী মনির হোসেন সহ নগরীর বিভিন্ন কর্মকর্তারা অংশ গ্রহন করে। পরে শেষে পুনরায় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরন ও শ্রেয়সী আউটলেটের মাধ্যমে বিশেষ ডিসকাউন্ট ভাউচার প্রদান করা হয়।