মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে তারুণ্যের উন্নয়নে তথ্য সেবা প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ-লিড ডিজিটাল এনগেজমেন্ট (ওয়াইডিই) প্রকল্পের আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর আয়োজনে তারুণ্যের উন্নয়নে তথ্য সেবা প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ মার্চ সকালে উপজেলার ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত তথ্য সেবা প্রচার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও হিউম্যান রাইডস ডিফেন্ডার ফোরাম লালমনিরহাট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ , উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জান্নাতি আকতার ও সহকারী কর্মকর্তা ফাতেমাতু-জ জোহরা, চিফ ইন্সট্রাক্টর টিসিসি কুড়িগ্রাম, শফিকুল ইসলাম সরকার, বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো প্রতিনিধি জাবেদুল ইসলাম ও ইন্সট্রাক্টর আসাদুজ্জামান নূর।

আরো বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট কো- অর্ডিনেটর কায়কোবাদ হোসেন, প্রোগ্রাম কো- ওর্ডিনেটর আব্দুর রউফ, ওয়াইডিই প্রজেক্ট অফিসার মোসাদ্দেক হোসেন লিটু, যুব নেট ওয়ার্কের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান দরদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তারুণ্যের উন্নয়নে নিজনিজ প্রতিষ্ঠানের সেবা প্রদানের তথ্য প্রচারের পাশাপাশি সকলকে সেবা গ্রহনেরও আহ্বান জানান।