নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ২ টার দিকে কুষ্টিয়ার মঙ্গলবাড়ীয়া বাজারস্থ কুষ্টিয়া পাবনা মহাসড়ক এলাকা থেকে মোঃ মেহেদী হাসান শিমুল,মোঃ নুরুল ইসলাম ও তৌহিদুল ইসলামকে আটক করা হয়।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,কুষ্টিয়া মডেল থানাধীন মঙ্গলবাড়ীয়া বাজারস্থ কুষ্টিয়া টু পাবনা মহাসড়ক সংলগ্ন আমির ফার্মেসীর সামনে কতিপয় মাদক ব্যবস্যয়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়া বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নির্দেশে এসআই লিটন কুমার বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ উক্ত স্থানে পৌছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকরলে পুলিশ তাদের আটক করে এবং ০১নং আসামী মোঃ মেহেদী হাসান শিমুল এর দেহ তল্লাশী করলে তাহার পরিহিত লুঙ্গির বাম কোচরের মধ্যে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৪০ পিস, ০২নং আসামী মোঃ নুরুল ইসলাম এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটের মধ্যে হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৩০পিস এবং ০৩নং আসামী মোঃ তৌহিদুল ইসলাম এর দেহ তল্লাশী কালে তাহার পরিহিত প্যান্টের সামনের বাম পকেটের মধ্যে হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৩০পিস সহ মোট১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন আটক তিন মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদক নির্মুলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।