মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:২৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯মার্চ) সকাল ৯ টার দিকে ভেড়ামারা থানা এলাকা থেকে মোঃ আমান আলী (২৩) এবং দুপুর ২ টার দিকে কুষ্টিয়া মডেল থানা এলাকা থেকে মোঃ ইস্রাফিল হককে(২৬) আটক করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুষ্টিয়া মডেল থানাধীন বাগডাঙ্গা মাঠপাড়া সাকিনস্থ কুষ্টিয়া টু আলমডাঙ্গা সড়কে অবস্থিত ষ্টীলব্রীজের পূর্ব পার্শ্বে একজন লোক মাদকদ্রব্য গাঁজা নিয়া বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসপি খাইরুল আলমের নির্দেশে এসআই মোঃ কায়েস মিয়া সংগীয় অফিসার ফোর্সসহ উক্ত স্থানে পৌছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ মোঃ ইস্রাফিল হককে (২৬) আটক করে এবং তার ডান হাতে থাকা একটি লাল ও কালো রংয়ের সংমিশ্রনে তৈরী ট্রাভেল ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ কেজি গাঁজা উদ্ধার করে।

অপরদিকে,ভেড়ামারা থানাধীন ভেড়ামারা টু প্রাগপুর সড়ক সংলগ্ন হাউখালী পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে একজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য গাঁজা সহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই লিটন কুমার বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ উক্ত স্থানে পৌছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি তার পিঠে থাকা একটি স্কুল ব্যাগ সহ কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ মোঃ আমান আলীকে (২৩) আটক করে এবং তার কাছ থেকে একটি স্কুল ব্যাগের মধ্যে রক্ষিত ০১ কেজি গাঁজা উদ্ধার করে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন আটক দুই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদক নির্মুলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।