মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:৪৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

মুরাদনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

এ আর রুহুল আমিন হাজারী কুমিল্লা জেলা প্রতিনিধি  কুমিল্লার মুরাদনগরে যানজট নিরসন ও মহাসড়ক ফুটপাতমুক্ত করতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ(সওজ)।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার নবীপুর পূর্ব ও পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজার এলাকায় সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃজাফরুল হায়দার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তাফা, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান, মিরপুর হাইওয়ে ফাড়িঁ থানার ইনচার্জ মৃদুল কান্তি কুরি, উপ-সহকারি প্রকৌশলী (সওজ) মোঃ হুমায়ুন কবির, মুরাদনগর থানার ওসি(তদন্ত) আব্দুন নুরসহ জেলা প্রশাসন ও সওজের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সওজের কর্মকর্তারা জানান, জেলার ব্যবসায়িক প্রানকেন্দ্র কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন যাবত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের জায়গা দখল করে দালান নির্মান করে আসছিল একটি প্রভাবশালী মহল। একাধিকবার সওজের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার নোটিশ দেয়া হলেও তা কেউ কর্ণপাত করেনি। তাই এই আঞ্চলিক মহাসড়ককে যানজটমুক্ত রাখতে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।