সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১২
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধি করতে হবে:ডিসি মোকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেন বলেছেন,একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সাধারন জনগনের সেবার মান বৃদ্ধি করতে হবে।

বুধবার(১০মার্চ)বিএমপি’র উপ-পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়ে অনুষ্ঠিত দক্ষিন বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ-সময় তিনি কোতোয়ালি মডেল থানা ও বন্দর থানার বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে অপরাধ নিবারণ তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করিম এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা শারমীন সুলতানা রাখি,

অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা মোঃ নূরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ বন্দর থানা আনোয়ার হোসেন সহ অন্যান্য অফিসারবৃন্দ।