সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:০০
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

ছাত্রকে বেধড়ক মারধর করা সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডেস্ক রিপোর্ট  চট্টগ্রামের হাটহাজারীতে মো. ইয়াসিন ফরহাদ (৭) নামে এক মাদরাসা ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় আসামি শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ খবর নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির।

এর আগে হাটহাজারীতে মো. ইয়াসিন ফরহাদকে বেধড়ক মারধরের ঘটনায় থানায় মামলা করেছে তার পরিবার।

হাটহাজারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ জানান, বুধবার (১০ মার্চ) বিকেলে শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তার বাবা মোহাম্মদ জয়নাল বাদী হয়ে মারকাজুল কোরআন ইসলামি অ্যাকাডেমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ইয়াহিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিকেলে হাটহাজারী পৌরসভার কামাল পাড়া পশু হাসপাতালের পাশ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদ। গ্রেফতার হাফেজ ইয়াহিয়া রাঙ্গুনিয়া উপজেলার সাফরভাটা গ্রামের মোহাম্মদ ইউনুসের ছেলে।

জানা যায়, পৌরসভার কামাল পাড়ায় মারকাজুল কুরআন ইসলামী একাডেমি মাদরাসায় মঙ্গলবার (৯ মার্চ) বিকাল ৫টার সময় ছাত্র ইয়াসিন ফরহাদের জন্য মা খাবার দিয়ে চলে যাওয়ার সময় সে তার মায়ের সাথে চলে যাওয়ার জন্য চেষ্টা করে। এ সময় ছাত্রের মা ছেলেকে যেতে নিষেধ করে। কিন্তু সে মাদরাসায় থাকতে নারাজ। তারপর মা চলে যাওয়ার সময় সে আবার দৌড় দিয়ে মায়ের আগে পালিয়ে যাওয়ার প্রাক্কালে অভিযুক্ত শিক্ষক ছাত্র ইয়াসিন ফরহাদকে ধরে মাদরাসায় নিয়ে বেদম প্রহার করে। এমন মারধরের দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করে স্থানীয় জনৈক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।

এরপর তড়িঘড়ি করে মাদরাসাশিক্ষক হাফেজ ইয়াহিয়াকে বুধবার (১০ মার্চ) ভোরেই স্থায়ীভাবে বহিষ্কার করে মাদরাসা কর্তৃপক্ষ।

ভাইরাল হওয়া ভিডিও দেখে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এসময় অভিযুক্তর বিরুদ্ধে ছাত্রের পরিবার মামলা করতে আগ্রহ প্রকাশ না করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।