রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ১০:০০
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ২০০পিস নেশাজাতীয় ট্যাবলেট Tapentadol সহ মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট Tapentadol সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২ টার দিকে কুষ্টিয়া মডেল থানাধীন কুষ্টিয়া টু আলমডাঙ্গা সড়কে অবস্থিত ষ্টীলব্রীজের পূর্ব পার্শ্বে থেকে মাদক ব্যাবসায়ী রিপন হোসেনকে(৩০) আটক করা হয়।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুষ্টিয়া মডেল থানাধীন বাগডাঙ্গা মাঠপাড়া সাকিনস্থ কুষ্টিয়া টু আলমডাঙ্গা সড়কে অবস্থিত ষ্টীলব্রীজের পূর্ব পার্শ্বে একজন লোক নেশাজাতীয় Tapentadol গ্রুপের ট্যাবলেট নিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কায়েস মিয়া সংগীয় অফিসার ফোর্সসহ উক্ত স্থানে পৌছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ রিপন হোসেনকে (৩০) আটক করে এবং তার ডান হাতে থাকা একটি কমলা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ২০০পিস Tapentadol উদ্ধার করে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন আটক মাদক ব্যাবসায়ী রিপন হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদক নির্মুলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।