রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় ৩ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি  ভোলা সদর উপজেলায় তিন কেজি গাঁজাসহ মোঃ কাউসার মৃর্ধা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(১২ মার্চ) দুপুর ১ টার দিকে ভোলা সদর থানার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ কাউসার মৃর্ধা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঈসাপুরা এলাকার মৃত মোঃ ইসমাইল মৃর্ধার ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচাজ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,শুক্রবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফরিদ,এএসআই (নিঃ) মোঃ মাইনুল হাসান,এএসআই মোঃ গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ কাউসার মৃর্ধা নামে এক যুবককে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।